1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

যুক্তরাজ্যে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য যুক্তরাজ্যের পুলিশ গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে। এই তরুণ অধিকারকর্মীর হাতে দেখা গিয়েছিল একটি প্ল্যাকার্ড, যার ওপর লেখা ছিল, ‘আমি প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক এবং গণহত্যার বিরোধী।’ মঙ্গলবার মধ্য লন্ডনের আসপেন ইনসিওরেন্স অফিসের সামনে ফিলিস্তিনপন্থিরা এই বিক্ষোভ চালিয়েছিলেন, যেখানে গ্রেটাও অংশ নিয়েছিলেন। লন্ডন সিটি পুলিশের বিবৃতি অনুযায়ী, ব্যক্তিটির নাম প্রকাশ করা হয়নি, তবে তাঁদের কাছে তথ্য রয়েছে যে, ২২ বছর বয়সী এক তরুণীকে এই বিক্ষোভের জন্য গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শন করায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, জুলাই মাস থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এবং এই ধরনের অর্থাৎ প্যালেস্টাইন সমর্থকদের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত কয়েক শ’ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: মিডেল ইস্ট আই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo