1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

  • আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে শনিবার (২১ মার্চ) বিকেলে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ব্রহ্মপুত্র নদে শতাধিক মানুষ ছিটকে পড়েছেন। ঈদের দিন বিকেলে ঘুরতে আসা ভিড় ও ব্রিজের দুর্বলতা মিলিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনায় তিন শিশু নিহত হয়েছেন এবং আরও দুই শিশু এখনও নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। নিহত শিশুরা হলো— কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), একই এলাকায় শের আলীর মেয়ে খাদিজা (১২) এবং ডাকাতিয়াপাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০)।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। ঈদের সকালে ও বিকেলে ব্রিজ ও তার আশপাশে মানুষের চাপ ছিল বেশি। অতিরিক্ত সংখ্যক মানুষ দাঁড়িয়ে থাকায় হঠাৎ করে ব্রিজ ভেঙে গেলে অনেকে স্রোতে ভাসতে শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই সাঁতার কেটেই তীরে উঠতে সক্ষম হন, তবে কিছু শিশুকে দ্রুত উদ্ধার করা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, উদ্ধার কাজ চলমান আছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ করছেন।

স্থানীয়রা আহত ও নিহতদের পরিবারকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে এবং তদন্ত করে দায়িত্বশীলদের এ ঘটনার কারণ খতিয়ে দেখতে অনুরোধ করছে। উদ্ধারকাজ ও নিখোঁজদের খোঁজ অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo