1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান

  • আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন। তিনি ঈদের আনন্দ গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে এক বার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি। মাসব্যাপী রোজা, ইবাদত ও সংযমের পর এই পবিত্র উৎসব আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে।

তিনি বলেন, রমজান মাস আমাদেরকে ত্যাগ, খেদমত, আত্মশুদ্ধি এবং সহমর্মিতার শিক্ষা দিয়ে থাকে। এক মাসের সাধনা মানুষের মধ্যে আত্মসংযম, অন্যের কষ্ট বোঝা এবং পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব জাগাতে সহায়তা করে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদে ধনী-গরিব, বড়-ছোট সব পার্থক্য ভুলে সবাইকে মিলেমিশে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ঈদে আনন্দ ভাগাভাগি করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘‘এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।’’

তিনি আশা প্রকাশ করেন যে পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সশক্ত করবে।

তারেক রহমান সবাইকে আহ্বান করেছেন ঈদের মহান আদর্শকে ধারণ করে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে।

তিনি দোয়া করেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হোক এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo