1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (২০ ডিসেম্বর) রাতে বাংলাদেশ হাইকমিশনের গেটের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, ‘সন্ধ্যার প্রায় সাড়ে ৮টার দিকে কিছু ব্যক্তি তিনটি গাড়িতে করে এসে বাংলাদেশ হাইকমিশনের গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে। তারা বাংলা ও হিন্দি মিশ্রিত ভাষায় কথা বলছিল, এর মধ্যে বলা হচ্ছিল যে, হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাইকমিশনারকে ধরে নিয়ে যাওয়া হবে। পরে তারা মেইন গেটের সামনে কিছুক্ষণ চিৎকার করে চলে যায়। এই ঘটনা সদ্যই ঘটে, আমি এটাই জানি।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে দেখলে মনে হয়, এটা হুমকি-ধামকি ছিল। কথাগুলো হিন্দি-বাংলা দুটো ভাষায় বলছিল, এর মধ্যে বলা হয়, ‘হিন্দুদের মারলে তোমাদের সবাইকে মারব।’ এই ধরনের কথাবার্তা বলা হয়েছে।’ জানানো হয়, উগ্র ভারতীয় একদল ব্যক্তি তখন বাংলাদেশ হাইকমিশনের ভবন থেকে চলে যাওয়ার পর রাতে হাইকমিশনার জরুরি ভিত্তিতে ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। তাদের কাছে একজন কর্মকর্তা বলেন, ‘ওরা এসে চিৎকার করে চলে গেছে, বাড়তি কিছু করেনি।’ এই হুমকি ও চিৎকারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo