1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

হলিউড নির্মাতা রব রেইনারসহ স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

হলিউডের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা রব রেইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের (৬৮) মরদেহ লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের মৃতদেহ বাড়ির ভেতরে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কাই নিউজের সহকারী প্রতিবেদক এনবিসি নিউজের বরাত দিয়ে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের এক সূত্র জানিয়েছে, রব ও তার স্ত্রীর শরীরে ছুরিকাঘাতের ক্ষত ছিল, যা তদন্তের জন্য নতুন করে রহস্য সৃষ্টি করেছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানান, এ ঘটনায় ডেকতা ও হত্যার তদন্ত চলছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, এই হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দা দল কাজ করছে। লস অ্যাঞ্জেলেসে বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। শহরটির মেয়র ক্যারেন বাস রব রেইনারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, এটি শহরের জন্য অপূরণীয় ক্ষতি। রব রেইনার হলিউডের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’, ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’, ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ও ‘এ ফিউ গুড মেন’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। রব রেইনার ১৯৮৯ সালে মিশেল সিঙ্গার রেইনারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ’হোয়েন হ্যারি মেট স্যালি’ সিনেমার শুটিংয়ের সময় তাদের পরিচয় ঘটে। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo