1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

জনপ্রিয় টিকটকার ববি গ্রেভস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন

  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডিজনি ল্যান্ড হ্যালোইন হাফ ম্যারাথনের সমাপ্তির কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় টিকটকার ববি গ্রেভস। গত ২৩ নভেম্বর ওই দৌড় প্রতিযোগিতা শেষে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, চিকিৎসকের সব চেষ্টাই ব্যর্থ হয় এবং এক ঘণ্টা পরে তার মৃত্যু ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তীব্র গরমের মাঝে অনুষ্ঠিত এই দৌড়ের শেষে ফিনিশিং লাইনে পৌঁছানোর পরই গ্রেভস মাটিতে লুফিয়ে পড়েন। ঘটনাস্থলে থাকা ফায়ার ও রেসকিউ দল দ্রুত তার পাশে এসে উদ্ধার কাজ শুরু করে। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা নিশ্চিত করে যে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ভোর ৫টায় শুরু হওয়া এই রেসটি প্রথমে আটটার পর শেষ হলেও, অত্যন্ত ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মধ্যেও গ্রেভস পুরো রেসটি সম্পন্ন করেন। তবে শেষ মুহূর্তে তার সমস্যা শুরু হলে উপস্থিতরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তার সুস্থ হয়ে ওঠার অপক্ষো করতেও পারেনি।

ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি একটি টিকটক ভিডিওতে বলেন, ‘আগামীকাল ডিজনি ল্যান্ড হাফ ম্যারাথন নিয়ে আমি কিছুটা চিন্তিত।’ এর মাধ্যমে তিনি গরমের কারণে নিজের উদ্বেগ প্রকাশ করেন।

অরেঞ্জ কাউন্টি করোনার বিভাগ এখন ময়নাতদন্ত পরিচালনা করছে, এবং আগামী সপ্তাহে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয় আইনজীবী ও সংগীতপ্রেমী গ্রেভস জর্জটাউন ইউনিভার্সি থেকে আইনশিক্ষা নেন এবং উইলসন সন্সিনি গুডরিচ অ্যান্ড রোসাটি নামে একটি লিগ্যাল ফার্মে একজন সহযোগী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যু তার অনুসারীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo