1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

অভিনেত্রী পায়েল সরকার নিজের অভিজ্ঞতা জানালেন কাস্টিং কাউচের বিষয়টি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

চলচ্চিত্রের জগতে কাস্টিং কাউচ নতুন কিছু নয়; বহু আগে থেকেই এর প্রবণতা চলে আসছে পর্দার আড়ালে। বিশেষ করে উঠতি অভিনেত্রীদের সঙ্গে এই ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। অনেক নায়িকা প্রযোজক বা পরিচালকদের লালসার শিকার হয়েছেন। টলিউডের একজন জনপ্রিয় মুখ পায়েল সরকারও এ তালিকায় রয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, এক পরিচালকের পক্ষ থেকে তার কাছে যৌন সুবিধা দাবি করা হয়েছিল। সঞ্চালিকা তখন স্পষ্টভাবে জানতে চান, যৌন সুবিধা কি? এর জবাব দিতে পায়েল কোনও রকম রাখঢাক না করেই বললেন, ‘হ্যাঁ, সেটাই।’ পায়েল জানান, তখন তিনি ক্যারিয়ারের এক খারাপ সময়ে অবস্থান করছেন। ওই সময়ে তিনি তাকে লজ্জাজনক প্রস্তাব দেন সে পরিচালক। তার ভাষায়, ‘উনি সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে খারাপ কথা লিখেছিলেন, আমার ছবি এডিট করে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, সম্পূর্ণ পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। এরপর আমি আবার ক্যারিয়ারে ফেরার চেষ্টা করি। আমি প্রেমে পড়ি, জীবনে নতুন মাইলফলক স্পর্শ করি। আমি মনে করি, এক বছরের মধ্যে আমি দু’টি ছবির শুটিং সম্পন্ন করেছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo