1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

নিজ বাড়িতে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ

  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের অপ্রত্যাশিত অসুস্থতার খবর এখন আলোচনায়। বুধবার ভোরে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, যেখানে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আইন উপদেষ্টা ললিত বিন্দাল। তিনি জানান, গোবিন্দ এখন স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ললিত বলেন, মঙ্গলবার সকাল থেকেই গোবিন্দ কিছুটা দুর্বলতা অনুভব করেছিলেন। বিকেলে কয়েক সেকেন্ডের জন্য তিনি দিকভ্রান্ত হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। এরপর পারিবারিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি ওষুধ গ্রহণ করেন। রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ওষুধ খেয়ে তিনি বিশ্রামে যান।

তবে মধ্যরাতের দিকে আবার তার শ্বাসকষ্ট ও মাথা ঘোরা শুরু হয়, যে কারণে তিনি ললিতকে ফোন করেন। ললিত বলেন, ‘আমি রাত ১২টা ১৫ মিনিটে তার বাসায় পৌঁছেছিলাম এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। রাত ১টার দিকে তাকে ক্রিটিকেয়ার এশিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।’

প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন, গোবিন্দের জরুরি বিভাগে ভর্তি করা হলেও বর্তমানে তাকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা চালানো হয়েছে, কিন্তু ফলাফল এখনও পাওয়া যায়নি। চিকিৎসকরা রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ললিত বলেন, ‘আজ সকালে আমি গোবিন্দের সঙ্গেও কথা বলেছি। তিনি বলছেন, এখন অনেকটা ভালো অনুভব করছেন।’

গোবিন্দের হাসপাতালে ভর্তি থাকাকালীন তার স্ত্রী সুনীতা আহুজা ও মেয়ে টিনা উপস্থিত ছিলেন না। জল্পনা সৃষ্টি হলে ললিত স্পষ্ট করেন, ‘সুনীতা তখন শহরে ছিলেন না, একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে রাতের মধ্যে মুম্বাই ফিরে এসে হাসপাতালে আসবেন। তাদের মেয়ে টিনা তখন চণ্ডীগড়ে ছিলেন, তিনি পথে আছেন এবং সন্ধ্যার মধ্যে বাবার পাশে উপস্থিত হবেন।’

উল্লেখ্য, মাত্র একদিন আগে তিনি বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি সম্প্রতি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গোবিন্দের এই অপ্রত্যাশিত অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে, যা বলিউডের অনুরাগীদের উদ্বেগে ফেলেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo