1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

সংগীত পরিচালকের বিরুদ্ধে নারীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার পরে জামিনে মুক্তি

  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বলিউডের পরিচিত সংগীত পরিচালক সচিন সাংঘভীর বিরুদ্ধে এক নারী যৌন হেনস্থার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ২৯ বছর বয়সি ওই নারী অভিযোগ করেন যে, সচিন তার প্রতি দুর্ব্যবহার এবং অশালীনভাবে স্পর্শ করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ তৎপরতা দেখিয়ে সচিনকে গ্রেপ্তার করেছে। তবে কিছু সময়ের মধ্যে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়, এবং বর্তমানে এই ঘটনায় তদন্ত চলছে।

পুলিশের নিস্পত্তি সূত্র জানায়, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা অভিযান চালিয়ে সচিনকে হেফাজতে নেয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

অভিযোগ সম্পর্কে সচিনের আইনজীবী আদিত্য মিঠে বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন এবং কোন প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বেআইনিভাবে তাকে আটক করেছিল, এজন্যই তাকে দ্রুত মুক্তি দেওয়া হয়েছে। আমরা সব অভিযোগের সঠিক ও যথাযথ উত্তর দেব।’

উল্লেখ্য, সচিন সাংঘভী এবং জিগার সারইয়া একসঙ্গে সংগীত পরিচালনা করেন এবং তাদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তারাস’, ‘এক জিন্দেগি’, ‘আপনা বানা লে’, ‘তেরে ওয়াস্তে’ এবং ‘ফির অউর কেয়া চাহিয়ে’। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবির ‘থামা’তেও তারা সংগীত দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo