1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

প্রখ্যাত কন্নড় অভিনেতা রাজু তালিকোট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ

  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজু তালিকোট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৩ অক্টোবর) উডুপির মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। এই অকাল প্রয়াণে কন্নড় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি এক কন্নড় সিনেমার শুটিংয়ের জন্য উডুপির হেবরি এলাকায় ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে শুটিং শেষ করেন তিনি, এরপর মধ্যরাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন।

অভিনেতা রাজুর অসুস্থতার খবর জানিয়েছেন কন্নড় অভিনেতা শাইন শেঠি, তিনি বলেন, রাজু তালিকোটের শ্বাসকষ্ট শুরু হয়েছিল হঠাৎ করেই। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয়। মুহূর্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার ছেলে জানিয়েছেন, অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বিজাপুরের সিন্ধগী তালুকের চিক্কাসিন্দগীতে।

রাজু তালিকোটার প্রকৃত নাম রাজেসাবা মাকতুমাসাব তালিকোটি। তিনি কর্ণাটকের বিজয়পুর জেলা সিন্দাগী তালুকের চিক্কাসিন্দগী গ্রামের বাসিন্দা। তাঁর বাবা-মাও ছিলেন নাট্যশিল্পী। মাত্র সাত বছর বয়স থেকেই বাবার পরিচালিত ‘শ্রীগুরু খাসগটেশ্বর’ নাট্য সংগঠনে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি থিয়েটার শিল্পে কাজ করেছেন।

প্রসGlobal এ তিনি ‘মানসারে’, ‘পঞ্চারঙ্গি’, ‘লাইফ ইজ দ্যাট’, ‘রাজধানী’, ‘আলেমারি’, ‘ময়না’ এবং ‘টোপিওয়ালা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখ্য, প্রয়াত এই অভিনেতা ‘বিগ বস কন্নড়’ এর সপ্তম সিজনে অংশ নিয়েছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo