1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বি. চৌধুরীর

  • আপডেটের সময় : শনিবার, ১৬ জুন, ২০১৮

আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে  সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা সব দলের সম্মতিক্রমে স্বীকৃত জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা জনগণের মৌলিক দাবি। শনিবার দুপুরে কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘সরকার যদি সত্যিকারের নির্বাচন করতে চায়, তাহলে  তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকারের কোনও বিকল্প নেই।’ তিনি  আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠলেই এই সরকারের মন্ত্রীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। কিন্তু তারা তো এটাও জানেন যে, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল করা যায়।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি যখন সংসদে উপনেতা ছিলাম, ওই সময় ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর একরাতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করিয়েছিলাম। এরপর মাত্র ৪ মাসের মধ্যে নতুন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছিলাম। ওই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তাহলে আওয়ামী লীগ কেন সংবিধান সংশোধন করে আগামী একমাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করতে পারবেন না?’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ, ব্যারিস্টার ওমর ফারুক, হাফিজুর রহমান ঝান্টু প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo