1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সরকার পুলিশ বাহিনীর ১৭ জন উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী দ্বারা স্বাক্ষরিত আদেশে এসব কর্মকর্তা অবসরপ্রাপ্ত হন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা বিসিএস (পুলিশ) ক্যাডারের অন্তর্গত এবং সরকারি চাকরির আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন:

হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী

সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা

পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন

বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন

এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস

সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা

সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান

পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান

পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ

পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম

টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহমান শাহ চৌধুরী

সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা বিধিমতো অবসরকালীন সমস্ত সুযোগ-সুবিধা পাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo