1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চরমোনাই পীর: ‘জুলাই স্মরণ করালো—ক্ষমতা চিরস্থায়ী নয়’

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারকে সতর্ক করে বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতির প্রত্যাশা পূরণের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে; জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা চিরস্থায়ী নয়।’

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং প্রায় ৫০০ মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা অপরিহার্য।

তিনি আরও বলেন, ‘শেয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, তেমনি বারবার সমস্যাজনক মানুষের হাতে দেশ তুলে দিলে দেশ, জনগণ ও ইসলামও নিরাপদ থাকে না।’ এ সতর্কবার্তার মাধ্যমে তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের দায়িত্ব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, নীরব দর্শক হয়ে বসে থাকলে একই ধরনের সংকট ও ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে, তাই রাজনীতিক দল ও জনগণকে সক্রিয় ভূমিকা নিতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo