1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পিছিয়েছে আপিল বিভাগে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি ইসি: স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকদের প্রার্থীতা অযোগ্য করার সুপারিশ বিবাহের পাঁচ দিন পরও বায়োডাটায় ‘অবিবাহিত’—গাজী নজরুল-মরিয়মকে ঘিরে নতুন প্রশ্ন মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদায়) হিসেবে যোগদান

সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। এ তথ্য বুধবার (২২ জুলাই) বিকেলে দলীয় এক বিবৃতিতে জানানো হয়।

কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আজ বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সভাপতিত্ব করেন দলীয় আমীর ডা. শফিকুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ঘটনাসমূহ এবং গাজী নজরুল সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। আয়োজিত সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২নং ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে সিদ্ধান্ত হয়, বহিষ্কার সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo