1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পিছিয়েছে আপিল বিভাগে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি ইসি: স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকদের প্রার্থীতা অযোগ্য করার সুপারিশ বিবাহের পাঁচ দিন পরও বায়োডাটায় ‘অবিবাহিত’—গাজী নজরুল-মরিয়মকে ঘিরে নতুন প্রশ্ন মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদায়) হিসেবে যোগদান বিএনপি নেতা রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদায়) হিসেবে যোগদান সাইবার বুলিংকে কঠোরভাবে দমন করবে সরকার: তথ্য উপদেষ্টা

চুয়াডাঙ্গায় ট্রাক ধাক্কায় ১৫ বছরের কিশোর নিহত

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারের তেলপাম্পসংলগ্ন এলাকায়।

নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় এক মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন। পুলিশ জানায়, একটি মোটরসাইকেলের ত্রুটি পরীক্ষা করতে চালানোর সময় আলুকদিয়া বাজারে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়; এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করলে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo