1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

এনসিপির এমপি হাসনাত: ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে আপনারা আমাদের পাশে থাকুন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আপনাদের দুয়ারে এসেছি। সেই দেশে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবেন এবং ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না।’’

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল চারটায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘‘এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। দেশ গঠনে আপনারা আমাদের সহযোগিতা করবেন—আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিবেন। আমরা তরুণ, আছি শেখার মানসিকতায়। সংসদে এনসিপি’র ছয় জন এমপি আপনারা যে সব দাবি করেছেন, তা তুলছে। ভবিষ্যতে আপনাদের সঙ্গে নিয়ে ১৬০ জন সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষ্যে কাজ করবো।’’

পথসভায় এনসিপি চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ও এনসিপি দক্ষিণ অঞ্চল মুখ্য সংগঠক মাহামুদা আলম মিতু। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জুনায়েদ আহম্মেদ রাফি, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ও যুগ্ম-আহ্বায়ক লাবিব আহমেদ।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। সভায় বক্তারা জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং দলের নেতারা জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo