1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

অবিলম্বে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করুন : ন্যাপ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

MM-02
নিজস্ব প্রতিবেদক, পোর্টাল বাংলাদেশ।
বর্তমান ফ্যাসীবাদী সরকারের দিন শেষ। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের গণদাবীকে মেনে নিয়ে সরকারকে অবিলম্বে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে ন্যাপ নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে জাতীয় সংলাপ আয়োজন করতে হবে। চলমান সঙ্কট সমাধানে ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে ন্যাপ মিলনায়তনে “বিরোধী দলীয় নেতাদের বাসায় হামলা ও নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে” বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সভায় নগর সভাপতি মোড়ল আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সাধারণ সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মতিয়ারা চৌধুরী মিনু, শাহ মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া, প্রিন্সিপাল মো. আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ভানু, এস.এম. নাজমুল হক, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সোহেল, পিন্সিপাল মো. নজরুল ইসলাম, মো. আকতার হোসেন বাবলু, রফিকুল ইসলাম, আমিনা খাতুন মণি প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, পরষ্পর পরষ্পরকে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে দেশের সকল রাজনৈতিক দলগুলোর উচিত হবে জনগণের বহু কষ্টার্জিত গণতান্ত্রিক ধারাবাহিকতা রা করতে জাতীয় সংলাপের আয়োজন করা। তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের মাধ্যমে ৭২-৭৫‘এর মত অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পুনরায় বাকশাল কায়েমের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আইনের শাসনের জন্য আহাজারি কোন অর্থ বহন করবে না। জনগনকে নতুন কোন হতাশা গ্রাস করতে পারে। সরকারের ব্যর্থতা ও প্রতিহিংসার কারনে দেশের উপর নেমে আসতে পারে অনাকাঙ্খিত কোন অপশাসন।
সভাপতির বক্তব্যে মোড়ল আমজাদ হোসেন বলেছেন, সরকারের রাষ্ট্র পরিচালানায় চরম ব্যর্থতা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে। ফলে আইনের শাসনের অভাবে জনগনের মনে যে ােভ ও শংকা সৃষ্টি হয়েছে তা আগামী দিনে বিস্ফোরন ঘটতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo