1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ধানমন্ডি হামলায় জামায়াত দুঃখ প্রকাশ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (২৩ জুন) জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ধানমন্ডি ঘটনাটির ভিডিও ফুটেজ যাচাই করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার পেছনে দলীয় কর্মসূচিতে কেউ ভেতর থেকে প্ররোচনা বা বদল ঘটিয়েছে কি না—এটি যাচাই করার জন্য ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামীকাল (বুধবার) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘‘জামায়াতের কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতাকে কখনও বাধাগ্রস্ত করেনি এবং ভবিষ্যতেও করবে না।’’ তিনি আরও জানান, যদি প্রমাণ হয় যে জামায়াতের কোনো পরিচিতজন বা কর্মী ঘটনার সঙ্গে জড়িত, তাহলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হামলার পর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন আহত দৈনিক ‘‘সকালের’’ প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান। সুমন সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং পরিস্থিতিতে ধৈর্য বাধার অনুরোধ জানান।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষের পর ব্রিফিং চলাকালে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে কিছু নেতাকর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান। ঘটনাটির ভিডিও ও অন্যান্য প্রমাণাদি যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে—বিবৃতিতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo