1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত

গাজীপুরে যুবলীগের মিছিলে পুলিশকে হুমকি: ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের নেতা-কর্মীরা রোববার (২১ জুন) সকালে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি মহানগর যুবলীগের ব্যানারে নগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে শুরু করা হয়।

মিছিলে থাকা একাধিক নেতা-কর্মীর পুলিশকে উদ্দেশ্য করে কড়া হুমকির দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বলিস, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’ ওই কথাগুলো সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ‘শাকিল এন্টারপ্রাইজ’ নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ২০-৩০ জনকে নিয়ে ব্যানার নিয়ে মিছিল শুরু করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ ও ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের ঘটনা না আগের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘আজ সকালে ওই মিছিল হয়েছে বলে তথ্য পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’ পুলিশ ঘটনার সময় ঠিক কী ঘটেছে এবং কোন ধরণের ব্যবস্থা নেওয়া হবে তা যাচাই করে জানাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo