1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গেই থাকে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখন সংবাদমাধ্যমের স্বাধীনতা তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন যে অনেক মালিকপক্ষ কর্মীদের উপর অন্যায়ভাবে নির্যাতন চালাচ্ছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যম কমিশন গঠিত হলে তা ফ্যাসিবাদ প্রতিরোধে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।’ তিনি সবাইকে মিলে ভ্রান্ত তথ্য প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, ‘মালিকপক্ষকে তাদের কর্মীদের পেশাগত অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে; এজন্য সরকার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছে।’

মন্ত্রী আরও গণমাধ্যম জগতে শিল্পোদ্যোক্তাদের এগিয়ে আসার অনুরোধ জানান।

আলোচনায় আলোচকরা সাংবাদিক দম্পতি সাগর–রুনির হত্যা মামলার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি তোলেন এবং সাংবাদিকদের বেতন কাঠামো পুনর্গঠনসহ পেশাগত নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo