1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশ গড়তে প্রত্যেকের সচেতনতা জরুরি: তারেক রহমান রাষ্ট্রপতি: শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা ভারতীয় হাইকমিশন স্মরণ করলো জিয়াউর রহমানের একাত্তরের বেতার ভাষণ রাষ্ট্রপতি: শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, বিএনপি ঘোষণা বিশেষ কর্মসূচি ঐক্যহীনতার কারণে সবাই ওয়েজ বোর্ডে ন্যায্য বেতন পাচ্ছেন না: মির্জা ফখরুল ঈদে সড়ক-রেল দুর্ঘটনায় ১৬ জন নিহত, মোটরসাইকেল আরোহী ১১ বায়তুল মোকাররমে হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদুল আজহার প্রথম জামাত বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত সম্পন্ন সরকার দেশকে উন্নত অবস্থায় নিয়ে যেতে কাজ করছে: প্রধানমন্ত্রী

আড়াই মাস পর ঢাবি ছাত্রদল নেতা হামিমের পদ পুনর্বহাল

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আড়াই মাস পর তার পদ ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক হামিমের বিরুদ্ধে দেওয়া সাংগঠনিক পদভুক্তি সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক দায়িত্ব পালন এবং কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকবে না।

উক্ত সিদ্ধান্তটি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ থেকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর আগে ২৭ ফেব্রুয়ারি তাকে কেন্দ্রীয় ছাত্রদল শোকজ করেছিল। শোকজের পর একটি ভিডিও বার্তায় হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo