1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
এবারের ঈদে প্রায় এক কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ঈদে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে বিদ্যুৎ বিভাগ ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে বিদ্যুৎ বিভাগ প্রাণিসম্পদমন্ত্রী: এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে মক্কায় হজে আরও তিন বাংলাদেশির মৃত্যু সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী একদিনে ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি লিবিয়ার বেনগাজি থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দিলেও টিকা নেনি পূর্ববর্তী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ঢাবির ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পদে ফিরেছেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আড়াই মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার পদ ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি মর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক হামিমের উপর জারি করা পদত্যাগ সংক্রান্ত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বৃহস্পতিবার একই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হামিমকে চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার আগে ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল তাকে শোকজ করেছিল। শোকজের পর একটি ভিডিওবার্তায় হামিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo