চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। দলটি চীনের কর্মকাণ্ড ও অর্জন সরাসরি দেখতে ও পর্যবেক্ষণ করতে যাচ্ছে।
প্রতিনিধিদল চংকিং এবং সাংহাই সফর করবে। সফরের সময় তারা চীনের নতুন উন্নতমানের উৎপাদনশক্তির বিকাশ, উচ্চমানের উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসন ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও উদ্যোগ পর্যবেক্ষণ করবেন।
সফরে চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন।