1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আড়াই মাস পর ঢাবি ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের পদ পুনর্বহাল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে সমিত ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আড়াই মাস পর আবারও তার পদ ফিরে পেয়েছেন। বুধবার (২১ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শেখ তানভীর বারী হামিমের স্থগিত পদ থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক দায়িত্ব পালন ও কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকবে না।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বৃহস্পতিবার এই সিদ্ধান্তকে অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল হামিমকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেয়। তার আগে, ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল তাকে শোকজ করেছিল।

শোকজের পর প্রকাশ করা এক ভিডিও বার্তায় শেখ তানভীর বারী হামিম জানিয়েছিলেন যে, তিনি জানতে পেরেছেন শোকজ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ইফতার মাহফিল আয়োজনের কারণে।

এই সিদ্ধান্তের ফলে হামিম নিজ হল ইউনিটে সংগঠনিক কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন—বিজ্ঞপ্তিতে এটাই জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo