1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নানা অভিযোগ তুলে চট্টগ্রাম মহানগরের ২২ এনসিপি নেতা একযোগে পদত্যাগ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগাঁও মহানগর কমিটির ২২ জন নেতা নানা অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন। তারা সদ্য ঘোষিত ১৬৮ সদস্যের মহানগর আহ্বায়ক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ছিলেন।

কমিটি ঘোষণার পরপরই শুক্রবার (১৫ মে) দফতর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ সাংবাদিকদের বলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্য সচিব করে ১৬৮ সদস্যের কমিটি ঘোষণা করা হলেও রাতেই ২২ নেতার পদত্যাগের ঘোষণা আসে।

পদত্যাগী নেতারা অভিযোগ করেছেন যে কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। তাদের কথায়, কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, পদ বাণিজ্য (টাকার বিনিময়ে পদ-বণ্টন), নারী কেলেঙ্কারি এবং মামলার মাধ্যমে অর্থ উপার্জনসহ মারাত্মক অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।

রাফসান জানি রিয়াজ বলেন, ‘‘দলের জন্য যারা নিবেদিতপ্রাণ ও ত্যাগী, তাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন দাবি করছি। বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে জানানো হবে।’’

কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও পদত্যাগ করেছেন হুজ্জাতুল ইসলাম সাঈদ। তিনি বলেন, ‘‘আমরা আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশায় এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও আমরা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবো।’’

পদত্যাগ করা ২২ নেতার মধ্যে রয়েছেন:

সৈয়দ এহছানুল হক (যুগ্ম আহ্বায়ক), কামরুল কায়েস (যুগ্ম আহ্বায়ক), মো. সোহরাব চৌধুরী (যুগ্ম সদস্যসচিব), হামিদুল ইসলাম (যুগ্ম সদস্যসচিব), বদিউল আলম (যুগ্ম সদস্যসচিব), মোহাম্মদ সরোয়ার আলম (যুগ্ম সদস্যসচিব), ইকবাল মাসুদ (যুগ্ম সদস্যসচিব), রকিবুল ইসলাম (সিনিয়র সাংগঠনিক সম্পাদক), ডা. মাহতাব উদ্দিন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক), হুজ্জাতুল ইসলাম সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক), সাদমানুর রহমান চৌধুরী (সহ-সাংগঠনিক সম্পাদক), সুফি মোহাম্মদ মিনহাজ (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ কারিওল মাওলা (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আকরাম হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), মোশাররফ হোসেন রবিন (সহ-সাংগঠনিক সম্পাদক), নুরুল আবছার সাইবান (সহ-সাংগঠনিক সম্পাদক), মোস্তফা রাশেদ আজগর (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ রাফসান জানি রিয়াজ (দফতর সম্পাদক), মো. নুরুদ্দীন (সমাজকল্যাণ সম্পাদক), মোহাম্মদ বেলাল হোসেন (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ওমর সাঈদ (সদস্য) এবং তাহজীব চৌধুরী (সদস্য)।

এ ব্যাপারে এনসিপি কেন্দ্রীয় বা মহানগর নেতৃত্বের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পদত্যাগ করা নেতারা বলছেন, যদি দাবি মানা না হয় তবে তারা দলের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে ভবিষ্যতে কর্মপন্থা নিয়ে বিবেচনা করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo