1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জুলাই সনদ ইস্যুতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার নিয়ে সরকার আস্পষ্ট ও টালবাহানার পরিচয় দিচ্ছে। তিনি বলেন, সরকার এই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে, যা জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সাংবিধানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও দাবি করেন, অবিলম্বে গণভোটের নির্দেশনা অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠন করতে হবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় এসে তারা তার বিরোধিতা করছে। এভাবে তারা জনগণের মনোভাবের পরিবর্তে নিজেদের স্বার্থের কথা ভাবছেন। আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভেতর ও বাইরে আলোচনা ও শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া দেয় না, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo