1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সরকার উন্নয়নে চরম বৈষম্যমূলক আচরণ করছে: গোলাম পরওয়ার

  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে। তিনি বলেন, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করা সবচেয়ে যৌক্তিক ও প্রয়োজনীয় উদ্যোগ। এটি বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি; যদি নির্বাচিত কোনো এলাকার সুবিধা ভেবে এটি অন্য কোথাও স্থানান্তর করা হয়, তাহলে তা চরম অন্যায় হবে।

শনিবার সকালে পঞ্চগড় যাওয়ার পথে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামে তিনি—সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুধু নির্বাচিত এলাকার স্বার্থকে সামনে রেখে উন্নয়ন করলে দেশের সার্বিক ভারসাম্য নষ্ট হবে।’

গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমান ও সহ-সভাপতি গোলাম রব্বানী।

তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপির নির্বাচিত এমপিদের এলাকায় নতুন উপজেলা বা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে, অথচ জাতীয় গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন কার্যক্রম সমবন্টিত হওয়া উচিত ছিল। তাতে সাধারণ জনগণের স্বার্থ বজায় থাকত বলে তার দাবি।

সরকার ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিন, তিনি বললেন, ‘প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন বাস্তবেও তা দেখা যাচ্ছে।’ তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় এসে ৭০ শতাংশ জনমত উপেক্ষা করে প্রতারণার রাজনীতি করছে এবং নির্বাচনের আগে যাঁরা ‘হ্যাঁ’ বলেছিলেন, তাঁরা এখন গণভোটের ফল মানতে নারাজ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা হলেও বাস্তবে গণভোটের রায় মানছে না সরকার, যা জনগণের সঙ্গে মহাপ্রতারণার শামিল। তার মতে, বিএনপি যদি জনস্বার্থে ব্যাকপ্যাস খেলতে থাকে, তাতে কেবল বিএনপি নয়—সারা দেশই ক্ষতিগ্রস্ত হতে পারে।

গণমাধ্যম সম্পর্কে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যারা স্বাধীন সাংবাদিকতার কথা বলেছিল, এখন তাদেরই বিভিন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের চাকরিচ্যুত ও হয়রানি করার কাজগুলোতে দেখা যাচ্ছে। বিশেষত সরকার সমালোচনাকারী সাংবাদিকদের টার্গেট করার কার্যক্রম চলছে বলে তিনি অভিযোগ করেন।

এতে আগে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল। এছাড়া সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আব্দুল মোমিনসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর পর গোলাম পরওয়ার ও তাঁর সফরসঙ্গীরা সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo