1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

আওয়ামী লীগ অফিসে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

138268736610082012110127pmhawkers_businessmen_clash_4_10aug

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা এরই মধ্যে নেতাকর্মীর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে।

নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ,

এ সময় সাংবাদিকদের নানক বলেন, রাজপথে বিরোধী দলের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে তথ্য আছে, সারাদেশ থেকে ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে এসে অরাজকতা পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে তারা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ঝিগাতলাস্থ বাসভবনের সামনে এবং দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের ধানমন্ডিস্থ বাসভবনের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রাজপথে বিরোধী দলের নৈরাজ্য মোকাবেলায় আওয়ামী লীগ মাঠে রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সৈনিকের ভূমিকায় সারাদেশে সতর্কবস্থায় আছে। কেউ নৈরাজ্য বা বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশের পাশাপাশি আমরাও প্রতিহত করব।

বিরোধী দলের নৈরাজ্য মোকাবেলায় নতুন পথে হাটছে আওয়ামী লীগ। সবসময় জামায়াত-শিবির মসজিদ থেকে মিছিল বের করে সেজন্য এবার তাদের প্রতিরোধ করতে নগরের মসজিদে মসজিদে অবস্থান করছে তারা। বিশেষ করে রাজধানীর বায়তুল মোকাররমে যুবলীগ ও কাঁটাবন মসজিদে ছাত্রলীগ পূর্ণশক্তি ও প্রস্তুতি নিয়ে রয়েছে। বিরোধী দল কোনো নৈরাজ্য করতে চাইলে তাদের দমন করে পুলিশের হাতে সোপর্দ করবে তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo