1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পাঁচ দলের সমন্বয়ে জোট করতে যাচ্ছে বিকল্পধারা বাংলাদেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

b.chow

পাঁচ দলের সমন্বয়ে জোট করতে যাচ্ছে বিকল্পধারা বাংলাদেশ, ঘোষণা আসবে নভেম্বরের শেষ নাগাদ।

বি. চৌধুরীর নেতৃত্বে এক ছাতায় আসবে আ স ম আব্দুর রবের জেএসডি, ড. কামাল হোসেনের গণফোরাম, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক জনতা লীগ এবং নাগরিক ঐক্য।

গুডনিউজকে এ কথা জানালেন বিকল্প যুবধারার যুগ্ম গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শোভন।

এ কথা বলার অপেক্ষা রাখে না, মহাজোটের সাথে ভোটযুদ্ধে প্রস্তাবিত জোটটি শক্তি বাড়াবে ১৮ দলীয় জোটের। এমন আভাস দিয়েছেন বেশ ক’জন নেতা। এরই মধ্যে বিকল্পধারার সভা-সমাবেশে যোগ দিতে শুরু করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গ্রিসে রয়েছেন। দু এক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরলেই ৫ দলের প্রস্তাবিত জোটের রূপরেখা নিয়ে আলোচনা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo