1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী

জ্বালানির দাম বাড়ানো ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের নতুন জ্বালানি মূল্য নির্ধারণকে তীব্রভাবে সমালোচনা করে বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে দর সমন্বয়ের নাম করে দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা।

শনিবার (১৮ এপ্রিল) রাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। রোববার থেকে কার্যকর হচ্ছে নতুন জ্বালানি মূল্যে এই ঘোষণার পরই দেশজুড়ে আলোচনার মধ্যেই তার মন্তব্য আসে।

ডা. শফিকুর বলেন, ‘বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং এটি হবে ‘মরার ওপর খাঁড়ার ঘা’।

অপরদিকে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য পরিবর্তনের প্রেক্ষিতে স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় আনা প্রয়োজন।

জ্বালানি দাম বাড়ানোর সিদ্ধান্ত ও মন্ত্রণালয়ের ব্যাখ্যার আলোচনায় দেশের বিভিন্ন স্থানেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ ভোক্তা থেকে ব্যবসায়ী—সবার কাছে এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo