1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নয়াপল্টন কার্যালয়ে খালেদার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পুলিশের হাতাহাতি : গাড়ি ভাংচুর, টুকু গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩

1385627_528474153897530_99042487_nবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতরাতে পুলিশ পরিবেষ্টিত নয়াপল্টন কার্যালয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ও বন্দি থাকা দলের যুগ্ম সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদকে দেখতে যাওয়ার পর সেখানে তার নিরাপত্তা কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ কর্মকর্তা কর্নেল (অবসরপ্রাপ্ত) মজিদসহ অন্তত দু’জন আহত হয়েছেন। এর প্রতিবাদ করতে গেলে সেখানে উপস্থিত ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। নয়াপল্টন থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, খালেদা জিয়া কার্যালয়ে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রমনা জোন পুলিশের এডিসি মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ মারমুখী হয়ে ওঠে। এ সময় সিএসএফের কর্মকর্তারা হস্তক্ষেপ করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় খালেদার বহরের একটি গাড়িও ভাংচুর করা হয়।
এদিকে টুকুকে গ্রেফতারের পর খালেদা জিয়া দলীয় কার্যালয় থেকে বের হয়ে এসে বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রায় ১৫ মিনিট পর রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার গাড়ি বাসভবনের উদ্দেশে রওনা করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo