1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ক্ষমতার স্বাদে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে। তিনি এই মন্তব্য করেন আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায়।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দেশের ইতিহাসে বারবার দেখা গেছে—শ্রমিকরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ১৯৪৭ সালের আজাদির লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ।

তিনি অভিযোগ করেন, শ্রমজীবী মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়া বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ‘‘নতুন সরকার শ্রমিকদের রক্তে ক্ষমতায় বসেছে; কিন্তু এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে, গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার—ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে,’’ বলেন নাহিদ।

অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলেও তিনি অভিযোগ উত্থাপন করেন। নাহিদ দাবি করেন, ‘‘এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের ফল ভালো হবে না। আমরা গণআন্দোলন গড়ে শ্রমিকদের অধিকার ও সংস্কার বাস্তবায়নে বাধ্য করবো।’’

নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা একটি নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা শ্রমিকদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম—একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব; রাজনীতি, অর্থনীতি ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করব; নতুন বন্দোবস্তে শ্রমিকের অংশ নিশ্চিত করব—সেই লড়াইয়েই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’

তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় শ্রমিক শক্তি এই ঐক্যের সঙ্গে যুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জবাবদিহিতার আওতায় আনতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদনও জানান নাহিদ। ‘‘আপনারা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বাংলাদেশকে সামনে নিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে,’’ বলেন তিনি।

রাজপথে নামার প্রস্তুতির আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘এবার শুধু সংসদ নয়, আমাদের রাজপথেরও প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা বর্তমান সরকারকে বাধ্য করব যাতে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিক অধিকার—প্রতিটি দাবি নিশ্চিত হয়।’’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo