1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মির্জা ফখরুলের আশঙ্কা, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সব ধরনের বিভাজন ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা আমাদের কঠোরভাবে রুখে দিতে হবে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কিছু শক্তি সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সকলকে এই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। আমাদের মূল পথচলা হবে ভালোবাসা ও সৌহার্দ্য—এটাই হবে আমাদের শক্তি।”

তিনি আরও বলেন, বাংলার ইতিহাসে দেখা যায়, এই দেশ সব ধর্মের মানুষকে গ্রহণ করে এক অনন্য উদাহরণ। এখানে ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের অনুসারীরাও সমান সম্মানে বসবাস করে আসছেন। এই ধরণীর এই ভূখণ্ডে সব ধর্মের মানুষের মিলেমিশে জীবনযাপন একটি প্রাচীন ঐতিহ্য।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এক সময়ে ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছিল, যা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। এই বিভাজন কায়েম রাখা কখনোই যেন আমাদের স্বপ্ন না হয়।

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের অগ্রগতির মূল চালিকা শক্তি। ভবিষ্যতে আমরা যেন একটি সমৃদ্ধ ও কল্যাণময় সরকার গঠন করতে পারি, তার জন্য আপনাদের পাশে থাকতে চাই। সামনে আমাদের অনেক কাজ রয়েছে, যার জন্য সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo