1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

ফেসবুক সার্চ থেকে লুকিয়ে থাকা আর যাবে না

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এতোদিন ইচ্ছে করলে প্রাইভেসি ফিচারের মাধ্যমে ‘প্রোফাইল সার্চ’ থেকে নিজেকে লুকিয়ে রাখা যেত। এই ব্যবস্থাটি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের তথ্য জানায়।

বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের সার্চ বারে কারও নাম লিখে সার্চ দিলে বিশেষ একটি সেটিংসের কারণে তাঁকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না। এ সেটিংসটি সরিয়ে ফেলা হবে। ফলে এখন থেকে ফেসবুকে সার্চ দিলেই ফেসবুক ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।

এ প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বিশ্বের ১২০ কোটি ব্যবহারকারীর মধ্যে খুব অল্পসংখ্যক মানুষই তাঁদের প্রোফাইল সার্চ থেকে লুকিয়ে রাখতে বিশেষ সেটিংস ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফিচারটি প্রয়োজনীয়তা নেই বলে তারা মনে করছে। তবে ফেসবুক ব্যবহারকারীরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পোস্ট, ছবি ও তথ্যাবলী কারা কারা দেখতে পারবেন তা নির্ধারণ করার ফিচার অপরিবর্তিত রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo