1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জেফ বেজোসের রকেটে বিস্ফোরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

অ্যামাজনের প্রতিষ্ঠাতা, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জেফ বেজোসের মহাকাশ পর্যটন নির্ভর প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেট উড্ডয়নের কিছুক্ষণ পরই বিস্ফোরিত হয়েছে।

এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় সোমবার উড্ডয়নের এক মিনিট চার সেকেন্ড পর নিউ শেপার্ড বুস্টারটি থেকে কমলা রঙের ধোঁয়া বের হতে থাকে এবং পরে তা বিস্ফোরিত হয়। তবে বুস্টারটি বিস্ফোরিত হলেও ওপরে থাকা ক্যাপসুলটি বুস্টার থেকে আলাদা হতে পেরেছিল এবং এর কোনো ক্ষতি হয়নি।

পরে প্যারাসুটের সাহায্যে ৪ হাজার ৪০০ মিটার উচ্চতা থেকে ক্যাপসুলটি মাটিতে অবতরণ করে।

ব্লু ওরিজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একেবারেই পেলোড মিশন। ক্যাপসুলটিও ছিল মনুষ্যবিহীন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফ্লাইটে অসংগতির বিষয়টি জানানো হয়েছে। বিস্ফোরণের পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ব্লু শেপার্ডের সব উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

এখন পর্যন্ত ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেট প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেফ বেজোসসহ ৩১ জনকে মহাকাশে নিয়ে গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo