1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শেষ ‘লুমিয়া’ ফোন

  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

নকিয়া থেকে আসা লুমিয়া নামটিকেও বিদায় দিচ্ছে মাইক্রোসফট। ‘লুমিয়া ৬৫০’ মডেলটির পর বাজারে আর কোনো লুমিয়া ব্র্যান্ডের ফোন আনবে না মাইক্রোসফট। তাই এটিই হতে যাচ্ছে শেষ লুমিয়া ফোন। এরপর থেকে মাইক্রোসফটের নিজস্ব ব্র্যান্ডের সারফেস ফোন বাজারে আনতে পারে।

মাইক্রোসফটের কাছ থেকে লুমিয়া ৬৫০ নিয়ে এখনো ​আনুষ্ঠানিক​ কোনো ঘোষণা না এলেও যুক্তরাজ্যে বিভিন্ন থার্ড পার্টি খুচরা ফোন বিক্রেতারা এ ফোনটির তথ্য প্রকাশ করা শুরু করেছে। মোবাইল ফান ইউকে নামের একটি ওয়েবসাইটে কালো রঙের একটি লুমিয়া ৬৫০ মডেলের ফোনের দাম লেখা হয়েছে ১৯৯ পাউন্ড। ফোনটি সম্পর্কে বলা হয়েছে, ফোরজি সুবিধার ফোনটির ডিসপ্লে পাঁচ ইঞ্চি মাপের। এক জিবি র‍্যাম ও ১ দশমিক ১ গিগাহার্টজ প্রসেসরের ফোনটির বিল্ট ইন স্টোরেজ ৮ জিবি। ফোনটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। দুই হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোনটির ওজন ১৫০ গ্রাম। ফোনটিতে মাইক্রোসফটের তৈরি অ্যাপসহ বেশ কিছু বাড়তি সুবিধা থাক​বে। ফেব্রুয়ারি মাসে লুমিয়া সিরিজে সর্বশেষ এ ফোনটি আনতে পারে মাইক্রোসফট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo