1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পদত্যাগ করলেন জোনায়েদ সাকি

  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

গণসংহতি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতা জোনায়েদ সাকি তার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়েছেন। তাঁর স্থলে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেওয়ান আব্দুর রশিদ নিলুকে। এই সিদ্ধান্ত মূলত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুবিধার্থে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেই এই ঘোষণা দেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘রাজনীতি ও সরকারকে আলাদা করতে আমি দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।’

জোনায়েদ সাকি আরও জানান, জুলাই মাসে জাতীয় সনদ ইস্যু নিয়ে আলোচনায় তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি এখন বিতর্কের কেন্দ্রে। তবে, বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত বেশি গুরুত্ব পাবে।’

উল্লেখ্য, গত বছর ৩ নভেম্বর সাভারে দলের ৫ম জাতীয় সম্মেলনে তিনি পুনরায় প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ দুই দশকের রাজনীতির মাধ্যমে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর গণসংহতি আন্দোলন নির্বাচন কমিশনে নিবন্ধন লাভ করে। এই বছর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।

বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এর আগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, পরে পুনঃসংগঠনের মাধ্যমে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এই গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন দলীয় প্রধানের দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক মনে করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo