1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঢাকা-৮ আসনে প্রার্থী ঘোষণা ও নির্বাচনী কার্যক্রম শুরু করার পর থেকে নানা বিতর্ক ও আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন মন্তব্য দ্রুত ভাইরাল হয়েছে এবং লোকমুখে স্থান পেয়েছে।

বুধবার সকালে প্রকাশিত এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাম্প্রতিক কিছু ঘটনার পর তিনি বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী–এমপি এবং ঘনিষ্ঠ সহযোদ্ধাদের সঙ্গে আন্তরিক কথোপকথনের সুযোগ পেয়েছেন। সেখান থেকে তিনি কিছু মূল্যবান পরামর্শও পেয়েছেন।

তিনি জানান, সবাই মিলেই বলতে বলেছেন—ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, আবশ্যকতাহীন উক্তি থেকে বিরত থাকা এবং গঠনমূলক আলোচনায় বেশি মনোযোগ দেওয়া। এসব দিকনির্দেশনা তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন এবং নীরবতা ও দায়িত্বশীলতার সঙ্গে সামনে এগোবার প্রতিজ্ঞা করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির লক্ষ্যে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। যারা আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আপনারা দোয়া, ভালোবাসা ও পরামর্শ দিয়ে আমাকে শক্তি দিন।’’

তিনি আরও জানিয়েছেন, গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে একটি আত্মিক যাত্রার নীরব সূচনা করেছেন। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে সবাইকে ক্ষমা ও সঠিক পথের দিক-নির্দেশনা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo