1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কোনো কষ্ট হলে আন্তরিকভাবে ক্ষমা চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই বিভিন্ন প্রসঙ্গে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মন্তব্য ও কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার ভাইরাল হয়েছে এবং তাঁর জনপ্রিয়তাও বেড়েছে।

বুধবার সকালে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, কোনো কথায় বা কাজে অনিচ্ছাকৃতভাবে যদি কারো কষ্ট হয়ে থাকে তাহলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘‘গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক আলোচনা হয়েছিল। সবার কাছ থেকে মূল্যবান দিকনির্দেশনা পেয়েছি—ব্যক্তিগত আক্রমণ পরিহার করা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।’’

নাসীরুদ্দীন বলেন যে তিনি বিনয়ের সঙ্গে এই পরামর্শগুলো গ্রহন করছেন এবং ভবিষ্যতে আরও শান্তিশীল ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবেন। তিনি বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান।

তিনি আবারও বলেন, ‘‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শই আমার চলার শক্তি।’’

এনসিপির এই নেতা আরও জানান, ‘‘গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন—এমন প্রার্থনা করেছি।’’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo