1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মীর স্নিগ্ধের আহ্বান: এনসিপি এখনই ১১-দলীয় জোট থেকে বেরিয়ে আসুক

  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনই ১১-দলীয় নির্বাচনি জোট থেকে বেরিয়ে আসা উচিত—এমনটাই দাবি করেছেন জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ। শনিবার রাতের নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুকে মীর স্নিগ্ধ লিখেছেন, ‘সামান্তা শারমিনের মতো আমিও মনে করি, এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত। কারণটা খুবই সহজ—এনসিপি যদি নিজেকে বড় দল হিসেবে না দেখে, অন্য কেউ তাকে বড় করে তুলতে পারবে না।’

তিনি আরও জানান, দলকে তাদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এতে সাময়িক কিছু কষ্ট থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা অত্যন্ত প্রয়োজনীয়। মীর স্নিগ্ধ বলেন, ‘এই দেশের তরুণরা পুরোনো ধাঁচের রাজনীতিতে ক্লান্ত। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়।’

তিনি সতর্ক করেন যে, এখনই দল যদি স্বাধীন রাজনৈতিক পরিচয় নিচ্ছে না, তাহলে ধীরে ধীরে জনগণের মনে ধারণা গড়ে উঠবে যে এনসিপির কোনও স্বতন্ত্রতা নেই এবং একসময় তা স্থায়ী রূপ নিতে পারে।

মীর স্নিগ্ধ আরও যুক্তি দিয়েছেন যে, এনসিপি যদি এখনই স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারে, তাহলে অজানা নয় কত প্রভাবশালী ও সম্ভাবনাময় নেতারা তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত—শুধু এই আশায় যে এনসিপি নিজস্ব স্বাধীন রাজনৈতিক পরিচয় গ্রহণ করবে। তার মতে, সময়টা এখনই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo