1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: ডা. শফিকুর রহমান বিরোধীদলের নেতা, সৈয়দ আবদুল্লাহ তাহের উপনেতা আজ থেকে জ্বালানি তেলের রেশনিং উঠে যাচ্ছে, বিক্রি স্বাভাবিক ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে গেজেটে: ত্রয়োদশ সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিক; উপনেতা তাহের সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম ও পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন রেলমন্ত্রী: ঈদযাত্রায় প্রতিদিন ট্রেনে প্রায় ৪২ হাজার যাত্রী পরিবহন করা হবে অস্ত্রোপচারের পর আইসিইউতে মির্জা আব্বাস মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না স্পিকার ও ডেপুটি স্পিকার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

আসিফের বিরুদ্ধে মামলা-চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলেছেন। তিনি বলেন, এটি জুলাই বিপ্লবের চেতনা ও তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।

আজ শুক্রবার দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লব নেতৃত্বদানকারী ওই আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার অজুহাতে মামলা দায়েরের অপচেষ্টা চালানো হয়েছে। তবে আদালত শেষ পর্যন্ত ওই মামলা গ্রহণ করেনি।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদশে এমন অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কোনো ব্যক্তি-নির্ধিষ্ট বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের আদর্শ, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও তার তরুণ নেতৃত্বকে লক্ষ্য করে নেওয়া সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়ের দাবি, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের চেষ্টা এই বিষয়টি স্পষ্ট করে যে ৫ আগস্টের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই তরুণ নেতৃত্বকে দমন করা সম্ভব নয়। অতীতেও এ ধরনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।

সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নাহিদ ইসলাম আহ্বান জানান, এমন অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo