1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গভর্নরের আহ্বান: সরকারি ফি-চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহার করুন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ

সংসদের খারাপ সংস্কৃতি বদলাইতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন জানান, কর্মশালায় সাংবিধানিক বিধি, রুলস অব প্রসিডিউর, সংসদের আচার-ব্যবহার ও কাস্টমস এবং হাউস কনভেনশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বে যেসব দেশে শক্তিশালী গণতন্ত্র দৃঢ়ভাবে চর্চা করা হয়, সেসব দেশের সংসদীয় কার্যপ্রণালীর বাস্তব চর্চা নিয়েও মতবিনিময় হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ‘‘আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে সাধারণ মানুষ আশ্বস্ত হবে। তারা বলবে—এমনই সংসদ আমরা দেখতে চেয়েছিলাম। অতীতে সংসদে যে নেতিবাচক ব্যবহারের অভ্যাস তৈরি হয়েছিল, তা আমরা মানুষের মনে থেকে মুছে ফেলার চেষ্টা করছি।’’

নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, ‘‘যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন এবং এখানে ভালো শিক্ষা পাবেন। তাদের মানসিকতায় কোনো খারাপ সংস্কৃতি না গড়ালেই তারা সঠিক আচরণ শিখবে। যেমন একটি শিশুও জন্মের পর ধাপে ধাপে সঠিক আচরণ শেখে, তেমনিভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।’’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নতুন সংসদ সদস্যরা যেন জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরভাবে কাজ করতে পারে।

কর্মশালায় প্রথমবার নির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণবিধি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দুদিনের কর্মশালার শেষদিন সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পাশাপাশি ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকালের সেশনটি সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলগুলো থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জন্য রাখা হয়েছে।

বিএনপির বরাতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ অনুষ্ঠিত হওয়ায় সেই অধিবেশনকে সামনে রেখে মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক কর্মকর্তা, একাডেমিশিয়ন ও সাবেক সংসদ সদস্যরা এমপিদের দায়িত্ব, মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা, এবং মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রীতিনীতি ও কৌশলগত ভূমিকা কী হবে—এসব বিষয়ে নির্দেশনা ও দিকনির্দেশনা দিচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo