1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গভর্নরের আহ্বান: সরকারি ফি-চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহার করুন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের জরুরি দায়িত্ব

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

জুলাইয়ের গণআভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব আসামিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করাই সরকারটির অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতাবিরোধী অপরাধের মামলার অগ্রগতি সম্পর্কিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনাসহ সকল আসামিকে বিদেশ থেকে ফিরিয়ে এনে দেশের বিচারালয়ে আনা অপরিহার্য। এটি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ধীরগতি বা বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের গণহত্যার মূল আসামিদের এখনও গ্রেফতার করে বিচার কার্যক্রম শুরু না করা আমাদের ব্যর্থতা। এই দায় এড়ানোর জন্য বিএনপি সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’

এছাড়াও, সংবিধান সংস্কার বিষয়ে বিএনপির শপথ না নেওয়ার বিষয়ে আখতার হোসেন বলেন, ‘শপথ না নেওয়া প্রমাণ করে যে, বিএনপি শুধু নিজেদের পক্ষে সংস্কার প্রস্তাব আনবে। তারা শুরু থেকেই সংস্কারের বিরোধী ছিল। জনরোষের মুখে গণভোটে ‘হ্যাঁ’ বলার জন্য তারা প্রচারণা চালিয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo