1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রাজধানীর মিরপুর পীরেরবাগে জামায়াতের নারী কর্মীদের ওপর ঘটানো হেনস্থা ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বুধবার (২১ জানুয়ারি) আহতদের দেখতে হাসপাতালে যান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

ডা. শফিকুর বলেন, ‘‘মানুষ এখন অনেক বেশি সচেতন। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ।’’ তিনি বলেন, যদি কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে, তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে; কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে কোনো ব্যক্তি বা দলের কোন অধিকার নেই জনতার মধ্যে মব সৃষ্টি করার। জামায়াত এমন নোংরা মবের কড়া নিন্দা জানায়, যোগ করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, আমরা চাই এই মব এখানেই থামুক। সবাই যেন শান্তিপূর্ণভাবে জনগণের কাছে গিয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করে এবং দলের অঙ্গীকার ও কর্মসূচি তুলে ধরে। তিনি বলেন, জনগণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় করে কার ওপর আস্থা রাখবে সিদ্ধান্ত নেবেন।

ডা. শফিকুর রহমান দলের অঙ্গীকার তুলে ধরে বলেন, ‘‘আমাদের লক্ষ্য একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, যেখানে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এই উদ্দেশ্যেই আমরা পরবর্তী দু’টি নির্বাচনে একসাথে অংশগ্রহণ করব।’’

তিনি ৩০০ আসনে যারা নির্বাচন করছেন তাদেরও অনুরোধ জানিয়ে বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন; ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করুন এবং ভোটারদের তাদের পছন্দমত প্রতীক ও বাক্সে ভোট দেওয়ার সুযোগ দিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo