1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোটের চেয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোট উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ দলের সঙ্গে এক বৈঠকের পরে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে, আমাদের নির্বাচনী পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে এখনও আমাদের পুরোপুরি আত্মবিশ্বাস তৈরি হয়নি। তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার জন্য নিয়ে সিগন্যালিং করা হচ্ছে, এবং অনেক ঋণখেলাপি ব্যক্তিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অমান্য করার ক্ষেত্রে নানা ধরনের অপরাধ হচ্ছে, যা নিয়ে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনের বিচার না হওয়ায় দেশে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই আমাদের মাঠে কাজ চালিয়ে যেতে হবে। আমি মনে করি, বিএনপির জোটের তুলনায় জামায়াত ও এনসিপির জোট এখন অনেকটাই এগিয়ে রয়েছে।’ তিনি সরকারের প্রতি প্রয়োজনীয় দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo