1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিএনপি বলল, কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো কুরআন ও সুন্নাহর বাইরে কোনও আইন গ্রহণ করবে না। তিনি আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে দেশের আইন করা আমাদের অঙ্গীকার, যা কুরআন ও সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। কিছু বিভ্রান্তি ছড়ানো চেষ্টা করছে যে আমরা ধর্মের বাইরে যাব, কিন্তু আমরা সর্বদা কোরআন ও সুন্নাহর পক্ষে আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, বর্তমান দেশে ক্রান্তিকাল চলছে, কিছু অসাধু ব্যক্তির পেছন থেকে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন বানচাল করার জন্য নানা ছত্রচালনা চলছে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, আগের সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বিভিন্ন অবৈধ আইন পাস করেছিল, মানুষের অধিকার হরণ করেছিল এবং আলেম-ওলামাদের জঙ্গি বলে ভয় দেখানো হয়েছিল। অনেককেই ধরে নিয়ে যাওয়া হতো। এই অন্ধকার সময় আমরা পেরিয়ে এসেছি। এখন নতুন করে দেশ গড়ার সময়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধের রক্ষা ও ভবিষ্যত উন্নয়নের পথ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo