1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য আরও শক্তিশালী আশার বার্তা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাগত প্রত্যাবর্তন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান এবং তার পরিবারের ওপর রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতন চালানো হয়েছিল, এবং তাদের দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছিল। হাজারো শহীদের রক্তদান ও অসংখ্য রাজনৈতিক কর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ যখন গণঅভ্যুত্থানের মাধ্যমে রূপান্তরিত হয়েছে, তখন তারা দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা একটি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দেশ চাচ্ছি যেখানে কোনো ভিন্নমতের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে পড়তে হবে না। গত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ব্রেকেঁ এখন আমরা এক মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, যেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

নাহিদ মনে করেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও মজবুত করবে। তিনি বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতেই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo