1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব প্রার্থীদের নাম প্রকাশ করেন।

তালিকায় নারী প্রার্থীর সংখ্যা ১৪ জন। তাঁদের মধ্যে ডা. তাসনিম জারা, ডা. মাহমুদা আলম মিতু ও dillshana paruld আছেন, যারা আগে থেকেই পরিচিত মুখ। তবে, সামান্তা শারমিন ও নুসরাত তাবাসসুম এই তালিকায় এখনো স্থান পাননি।

নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন দেশের বিভিন্ন আসনে নির্বাচিত প্রার্থীরা। যেমন, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে, ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ এ ডা. তাজনূভা জাবীন, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ এ সাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে অংশ নিবেন।

এনসিপির নারী প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা হলো:

1. মনিরা শারমিন (নওগাঁ-৫)
2. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)
3. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)
4. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)
5. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)
6. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)
7. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)
8. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)
9. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)
10. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)
11. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)
12. এডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)
13. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)
14. এডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo