1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কুমিল্লার পদুয়ার বাজার ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের নাম-পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের পরিবার পাবেন ২৫ হাজার টাকা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা কুমিল্লায় ট্রেন ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের আহ্বান: হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট দিন

  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’ এ সময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষও এই শ্লোগানে সাড়া দেন। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে অনুষ্ঠিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে এই বক্তব্য দেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে তিনি মতুয়া বহুজন সমাজের কাছে থাকা বিভিন্ন দাবি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন। এরপর বলেন, ‘এই দাবি আজই বাস্তবায়ন হবে তখনই, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবো। ধানের শীষে ভোট দেওয়া আপনারা কি করবেন? আমি আপনারা থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। আপনি কি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, আপনি আমার নেতাকে প্রধানমন্ত্রী করবেন? তাহলে একসঙ্গে শ্লোগান দিই: হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’ ফখরুল আরও বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্মের নামে বিভেদ থাকবে না। অতীতের দাঙ্গা-হাঙ্গামা ভুলে, সবাই একসঙ্গে থাকব, একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলব। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এমন বাংলাদেশ গড়ার, যেখানে সব ধর্ম ও জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত। মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে তুলে ধরা হয়, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের বদলে হিন্দু ফাউন্ডেশন স্থাপন, মনোনয়ন ও সংসদসহ জাতীয় জীবনের সব স্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথোপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo