1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

ফের নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান, জামায়াতের আমির

  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ফলাফল ঘোষণা করেন।

অভ্যন্তরীণ নির্বাচনের মোট ভোটগ্রহণ গত ৯ অক্টোবর শুরু হয়ে ২৫ অক্টোবর শেষ হয়। এই সময়ের মধ্যে সারাদেশের জামায়াত সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া হয়। পরবর্তীতে, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত টিম গোপন ভোট গণনা সম্পন্ন করে এবং শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান সর্বোচ্চ ভোট পান এবং সেই মোতাবেক তিনি আগামী ২০২৬–২০২৮ কার্যকালের জন্য জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন। জানা গেছে, ডা. শফিকুর রহমান ২০১৯ সাল থেকে জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের রাজনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে উদ্বেলিত হয়। এর পেছনে ডা. শফিকুর রহমানের নেতৃত্ব ও বক্তব্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার কিছু বক্তব্য ব্যাপক আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, তার উপস্থিতি ও নেতৃত্ব জামায়াতের শক্তি আরও বৃদ্ধি করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo